আমার কবিতা


আবার কেন

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আবার কেন এলে তুমি

অনেক দিনের পরে

আমার ভাঙ্গা হৃদয়টা

তুমি দিলে ভরে

কষ্টে ভরা জীবন আমার

চলছিলো যে একা

কখনও আমি ভাবিনি

তুমি দিবে দেখা

এবার তোমায় দিবনা আর

কখনও যেতে দূরে

ভালবেসে রাখবো তোমায়

আমার হৃদয় জুরে

 

আমার হৃদয়টা

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আমার হৃদয়ে হাহাকার

শুধু তোমার জন্য

ভালবেসে এবার তুমি

করো আমায় ধন্য

বাগানেতে রঙ্গীন ফুল

নদীর বুকে ডেউ

ভালবাসি তোমাকে

যানেনাতো কেউ

তোমাকে ভেবে হয়যে আমার

প্রতিটি রাত ভোর

তোমাকে নিয়ে হয়যে আমার

নতুন গানের সুর

 

কত সুখে

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

কত সুখে আছি আমি

দেখনা একবার এসে

তোমার জন্য কেঁদে কেঁদে

বুকযে গেছে ভেসে

তোমার জন্য আজ আমি

বড়ই দিশে হারা

ভাবতে পারিনা কিছু আজ

শুধু তোমাকে ছারা

কেন তুমি চলে গেলে

আমার থেকে দূরে

না পাওয়ার যন্ত্রনায়

যাচ্ছি যে আমি পুরে

 

আমার হাঁসাড়া

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

হাজার দেশের চাইতে সেরা

আমার হাঁসাড়ার মাঁটি

সোনা রুপা যা কিছু বল

তাহার চেয়েও ভাই খাঁটি

সবুজ স্যামল শষ্য ফলে

আমার হাঁসাড়ার গাঁয়ে

মাঝি মাল্লা পাল তুলে দেয়

তাহার ডিঙ্গি নায়ে

নানান রঙ্গের মানুষ আছে

এই হাসাড়া জুরে

মন পরে রয় হাঁসাড়াতে

যতই থাকিনা দূরে

 

তোমার জন্য

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আমি শুধু তোমার জন্য

সব কিছু করতে রাজি

যদি তুমি বল আমায়

জীবন রাখবো বাজি

তুমি আমায় কথা দাও

কখনও বুঝবেনা ভূল

তুমি চাইলেই পারবো আমি

পাথরে ফোটাতে ফুল

তোমায় নিয়ে ভাববো আমি

বসে সারা রাত

তোমার কথায় পারবো আমি

আগুনে রাখতে হাত

 

জীবন যেভাবে

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আমিতো বেঁচে আছি

একেতো বেঁচে থাকা বলেনা

জীবন যেভাবে চলার কথা ছিল

সেভাবেতো আর চলেনা

কেন আমি এতাটা নিস্ব

কেনইবা হৃদয়ে বহে ঝড়

এত কাছে এসেও তুমি

কেন হলে এতটা পর

তোমাকে শুধূ ভাবাসতাম

ছিলনা বেশী কিছূ চাওয়া

তবে কেন হারালে তুমি

হলোনা তোমায় পাওয়া

 

 

মনের বাসনা

সাজ্জাদ হোসেন  (স্বপন)

 

আমার মনের বাসনা ছিল তোমাকে নিয়ে

সেই তুমি চলে গেলে দঃখ যাতনা দিয়ে

যানিনা তুমি কেন এমন করলে

আমাকে ছেরে তুমি অন্যের হাত ধরলে

তোমার জন্য আজও আমার হৃদয়টি ফাঁকা

যানিনা কি কারনে আমায় দিলে ধোকা

তুমিকি যানতে চাওনা আমি কেমন রয়েছি

শত কষ্টের মাঝেও আমি এখনও বেঁচে আছি

তোমার জন্য চলে এলাম দূর থেকে দূরে

এখন পর্যন্ত তোমার জন্য মনটা আমার পোড়ে

হাজারো কষ্ট দিলে দুঃখ দিলে মনে

তোমার কথা মনে পরে আমার প্রতিটি ক্ষনে

নিস্বাসেও ছিলে তুমি বিশ্বাসেও তুমি

তোমায় ছেরে একা একা কেমনে থাকবো আমি

v ‘’মনের বাসনা ‘’ কবিতাটি একটি অনলাইন পত্রিকায় ১৩ই আগষ্ট ২০০৮ প্রকাশিত

 

যে ভূল করেছি আমি

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

যে ভূল করেছি আমি তোমাকে ভালবেসে

তার কারনেই হলাম আমি নিস্ব অবশেষে

তুমি কিন্তু পারতে আমার কাছে আসতে

সব কিছু ভূলে গিয়ে আমায় ভালবাসতে

কেন তুমি দিলেনা আমার ডাকে সারা

তোমাকে না পেয়ে মনযে দিশেহারা

তোমায় নিয়ে ভাবতে গেলে ঠিক রয়না মন

ধুকে, ধুকে মরছি আমি কি করি এখন

তুমি যদি একটু বলতে সুখে থেক তুমি

সেই সুখেই সুখী হতাম সারা জীবন আমি

আমায় তুমি দু৪খ দিলে সুখ কেন দিলেনা

কেন তুমি এমন করলে আমার সাথী হলেনা

 

 তুমি হলে

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

তুমি হলে সকাল দুপর তুমি হলে সন্ধা

তুমি আমার সকল গোলাপ সকল রজনী গন্ধা

তুমি আমার শীতের সকাল তুমি আমার গান

তোমার জন্য ব্যাকুল হলো আমার মন প্রান

আকাশেতে তারার মেলা ঝিকিমিকি জ্বলে

সুখের শাগরে ভেসে যাব তুমি আমার হলে

এক আশা এক স্বপ্ন এখন আমার মনে

তুমি যে মিসে আছ আমার প্রতিটি ক্ষনে

কাজল করে রাখবো তোমায় আমার সাথী করে

তোমায় আমি ভালবাসবো যদিও যাই মরে

তুমি যদি থাক পাশে করিনা কোন ভয়

আমি যানি তুমি আমার আর কারো নয়

v ‘’তুমি হলে’’ কবিতাটি একটি অনলাইন পত্রিকায় ৯ই সেক্টম্বর ২০০৮ প্রকাশিত

 

    

 

আজ কতদিন

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আজ কতদিন হলো দেখিনা তোমাকে

এর মাঝে ভূলে গেছ তুমি আমাকে

আমিতো সুখে ছিলাম তোমাকে নিয়ে

কেন তুমি চলে গেলে দু৪খ আমায় দিয়ে

তুমি কেন ভাবলেনা আমার কথা

না ভেবেই কেন তুমি দিলে আমায় ব্যাথা

আমিতো ভেবে ছিলাম তুমি আমার হবে

সুখে দুঃখে সব সময় আমার পাশে রবে

কেন তুমি করলে আমার সাথে ছলনা

কেমন করে থাকবো আমি তুমি একটু বলনা

আমি শুধু রাখবো বুকে তোমার স্মৃতি ধরে

দুঃখ কষ্টের যন্ত্রনায় যাব আমি মরে

তুমিতো নিলেনা বন্ধু আমার দুঃখের খবর

তাইতো আমার ভালবাসা দিয়ে দিলাম কবর

 

আমি পারবো না

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

আমি পারবো না সইতে তোমার দেয়া কষ্ট

মিছে মিছি ভালবেসে করেছ আমায় কষ্ট

তোমায় ছারা অন্য কিছূ ছিলনা আমার চাওয়া

তবে কেন তোমাকে হলোনা আমার পাওয়া

একটি কথা সারা জীবন রেখ তুমি মনে

আমি আছি আমি থাকবো তোমার প্রতিটি ক্ষনে

কি দারুন কষ্ট আমার জমা এই মনে

জানি তুমি সুখে আছ নতুন সাথীর সনে

তোমায় ছারা দিন কাটেনা থাকি একা একা

ইচ্ছে করলেই করতে পার আমার সাথে দেখা

সব কিছূ ভূলে যাব তোমাকে কাছে পেলে

কেন তুমি এমন করে দূরে চলে গেলে

অন্ধকারের জীবন আমার আঁধার ঘরে রই

আলোর পথের সাথী আমার তুমি গেলা কই

 

একদিনের ব্যবধানে

সাজ্জাদ হোসেন (স্বপন)

 

 অনেক দিনের ব্যবধানে নয়

একদিনের ব্যবধানে তুমি গেলে চলে

বললে না কি কারনে এত অভিমান করলে

আমিতো তোমারি ছিলাম তোমারি আছি

তবে কেন কেড়ে নিলে আমার মোখের হাঁসি

এই মনে দুঃখ দিয়ে কি সুখ তুমি পেলে

অনেক দিনের ব্যবধানে নয়

একদিনের ব্যবধানে তুমি গেলে চলে

যে তুমি ছিলে শুধু আমারি একজন

সেই তুমি কেমনে করলে অন্যকে আপন

কি নিয়ে থাকবো আমি তুমি চলে গেলে

অনেক দিনের ব্যবধানে নয়

একদিনের ব্যবধানে তুমি গেলে চলে

আমি ভালবাসি

সাজ্জাদ হোসেন(স্বপন)

 

আমি ভালবাসি তোমাকে

একান্ত আপন করে নিতে

আমি তোমার পাশে থাকবো

গ্রীস্ম,বর্ষা আর প্রচন্ড শীতে

আমি ভালবাসি তোমাকে

হৃদয়ের সমস্থ আবেগ দিয়ে

মনের গভীরে বাদবো ঘর

সুখ আনন্দ আর তোমাকে নিয়ে

আমি ভালবাসি তোমাকে

ধমকা হাওয়া কাল বৈশাখী ঝড়ে।

আপন করে রাখবো তোমায়

আমার স্বপ্নের ঘরে।

 

No comments yet

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.