মুন্সীগঞ্জের দু’শ’ গ্রামে তিনদিন বিদ্যুত নেই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ৭২ ঘণ্টার পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের প্রায় দু’শ’ গ্রাম তিনদিন ধরে অন্ধকারে ডুবে আছে। মঙ্গলবার ঝড়ের সময় বিদ্যুত চলে যাওয়ার পর ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত সেখানে বিদ্যুত আসেনি। প্রায় ৫ হাজার পরিবারের ফ্রিজে থাকা খাবার পচে গেছে।ফ্রিজ খালি করতে অনেক স্বজন ও প্রতিবেশীদের মাঝে শুক্রবার মাছ-মাংস ও কাঁচা খাবার বিলি করতে দেখা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঝড় আঘাত হানে। এতে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদরের চরাঞ্চলের ও টঙ্গীবাড়ি উপজেলার ১৫টি ইউনিয়ন। ওই সব ইউনিয়নের দু’শ’ গ্রামের অন্তত ২০ হাজার পরিবারের মধ্যে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এদের প্রায় ৫ হাজার পরিবার মাছ-মাংসসহ রকমারি খাবার ফ্রিজবন্দী অবস্থায় নষ্ট হয়ে গেছে।

No comments yet

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.