স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো বখাটেকে

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ মে ॥ ধামরাইয়ের বেলীশ্বর এলোকেশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বালিথা গ্রামের বখাটে যুবককে শুক্রবার গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই বখাটেকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে এলাকা।জানা গেছে, ধামরাইয়ের বেলীশ্বর গ্রামের আওলাদ হোসেনের মেয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় পাশের বালিথা গ্রামের হযরত আলীর বখাটে ছেলে সোহেল (২২) প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত ও উত্ত্যক্ত করত। ওই স্কুলছাত্রী ও তার অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। এর পর স্থানীয় মাতবররা ওই স্কুল মাঠে গ্রাম্য সালিশ ডাকেন। সালিশে স্থানীয় মাতবর সিদ্দিকুর রহমান, হানিফ আলী, রেজুয়ার রহমান ও ঠাণ্ডু মিয়াসহ দু’শতাধিক লোক উপস্থিত হন। মাতবররা সালিশে ওই স্কুলছাত্রী ও বখাটে সোহেলের জবানবন্দী নেন। এতে বখাটে সোহেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করে। এর পর মাতবররা সালিশে পাঁচ সদস্যের জুরিবোর্ড গঠন করেন। জুরিবোর্ড বখাটে সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং গলায় জুতোর মালা পরিয়ে তাকে পুরো এলাকা ঘোরানোর রায় দেয়। রায় অনুযায়ী মাতবররা বখাটে সোহেলের গলায় জুতোর মালা পরিয়ে পুরো এলাকা ঘোরান। তবে জরিমানার ৫০ হাজার টাকা পরে দেয়া হবে বলে সোহেলের অভিভাবকরা সময় নেন।ওই স্কুলছাত্রীর বাবা আওলাদ হোসেন জানান, আমার মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় বখাটে সোহেলের নামে মামলা করতে চেয়েছিলাম। কিন্তু, স্থানীয় মাতবরদের বাধার কারণে গ্রাম্য সালিশে বসতে রাজি হই।সালিশের এক মাতবর জানান, এ ঘটনায় মামলা হলে বখাটে সোহেল দ্রুত জামিনে বেরিয়ে আসত। তাই সালিশের মাধ্যমে আর্থিকভাবে তাকে জরিমানা ও গলায় জুতোর মালা দিয়ে এলাকা ঘুরিয়ে সাজা দেয়া হয়েছে।

No comments yet

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.