৬০ বছর বয়সে যমজ সন্তানের মা
মানবজমিন ডেস্ক: ৬০ বছর বয়সে যমজ কন্যা সন্তানের মা হলেন চীনের আনহুই প্রদেশের এক মহিলা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই মহিলাই এখন চীনের সবচেয়ে বেশি বয়সে সন্তান জন্ম দেয়া মা। গত বছর তার একমাত্র মেয়ে থিংথিং (২৮) দুর্ঘটনায় মারা যায়। এ আঘাত কাটিয়ে ওঠার জন্যই তিনি ও তার স্বামী আবার সন্তান নেয়ার পরিকল্পনা করেন।সে অনুযায়ী কৃত্রিম উপায়ে নিষিক্ত ডিম্বাণু স্থাপন করা হয় তার জরায়ুতে। গতকাল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান প্রসব করেন তিনি। এই মেয়ে দুটি বড় মেয়ের অভাব ভুলিয়ে দিতে সাহায্য করবে বলে মনে করছেন ওই দম্পতি।