‘প্রথম আলো’ এর জন্য আর্কাইভ; ক্যাটাগরি
মুন্সিগঞ্জে পুকুর থেকে ধারালো অস্ত্র উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গত শনিবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহীম (২০) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে। মামলায় কাঁঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন ফকিরসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের নেতা শাহিনের ধামারনের আরো পড়ুন »
মাওয়ায় ফেরির আঘাতে তিনটি স্পিডবোট ডুবেছে হামলা, ভাঙচুর
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীর তীরে গতকাল রোববার একটি ফেরির আঘাতে তিনটি স্পিডবোট ডুবে গেছে। এর জের ধরে স্পিডবোটের মালিক, শ্রমিকেরা ও আশপাশের লোকজন ওই ফেরি ও ফেরিতে থাকা একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় তাদের মারধরে ফেরির মাস্টারসহ ছয়জন আহত আরো পড়ুন »
বিবাহবিচ্ছিন্ন নারীরা আর সাবেক স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না
ভারতের বিবাহবিচ্ছিন্ন নারীরা আর সাবেক স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না। বোম্বে হাইকোর্ট সম্প্রতি এক মামলায় এ রায় দিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাবেক স্ত্রী কোথাও তাঁর আগের স্বামীর নাম ব্যবহার আরো পড়ুন »
বাগেরহাটের এসপির কাণ্ড
রাতের আঁধারে শতাধিক পুলিশ আর অর্ধশত শ্রমিক হঠাত্ গোপালগঞ্জ আর বাগেরহাটের সীমানা ভাগ করার কাজ শুরু করে। তাদের মাঠে নামিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তবে এ ঘটনা ছাড়িয়ে যা বেশি আলোচিত তা হলো, ওই এলাকার ব্যক্তিমালিকানার জমিতে পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আরেক কর্মকর্তার স্ত্রীর নামে সাইনবোর্ড টাঙানো। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, তাঁরা এই সাইনবোর্ডের বিষয়ে কিছু জানেন না। কেউ তাঁদের আরো পড়ুন »
সৌদি আরবে বাড়ি ধসে একই পরিবারের ছয় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কার আল কাকিয়া জেলায় একটি বাড়ি ধসে ছয় বাংলাদেশি মারা গেছেন। গত রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই একই পরিবারের সদস্য।নিহত ব্যক্তিরা হলেন আবদুস শুক্কুর (৬০), তাঁর স্ত্রী নুরুন্নানার (৫০), ছেলে ইব্রাহিম (১৪), মেয়ে মুনিরা (৭), নাতি রাইয়ান (৭) ও নাতনি নুরা (৫)। তবে দুর্ঘটনায় আরো পড়ুন »
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির তিনজন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একই পরিবারের তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের আরো পড়ুন »
বাদী-বিবাদীর বিয়ে
সকালে যখন আদালতে হাজির হন তখন একজন মামলার বাদী অন্যজন বিবাদী। কিন্তু সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরলেন স্বামী-স্ত্রী হিসেবে। আদালত কক্ষেই তাঁরা একে অন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার বিকেলে আরো পড়ুন »
জেদ্দায় ভারী বর্ষণে ফের বন্যা
সৌদি আরবের জেদ্দায় গত মঙ্গল ও বুধবারের ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে নগরের অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্যায় আল-হারাজাত, আল-সাওয়ায়েদ ও কুয়েজাহ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরব নিউজ।আল-সাওয়ায়েদ এলাকার বাসিন্দা বান্দার আল-সামরানি জানান, তাঁর এলাকার পথঘাট ডুবে গেছে। পানি আরো পড়ুন »
সবচেয়ে পুরোনো জীবিত বৃক্ষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৩ হাজার বছরের পুরোনো একটি জুরুপা ওকগাছকে বিশ্বের সবচেয়ে পুরোনো জীবিত বৃক্ষ হিসেবে ধারণা করছেন মার্কিন বিজ্ঞানীরা। গত বুধবার নিজেদের গবেষণার বরাত দিয়ে একদল মার্কিন আরো পড়ুন »
ভিক্ষা করে সংসার চালান মুক্তিযোদ্ধা সাইদের স্ত্রী
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ভিক্ষা করে সংসার চালান মুক্তিযোদ্ধা সাইদের স্ত্রী ফরিদা বেগম (৬৫)। তিনি যেদিন ভিক্ষা করার জন্য বের হতে পারেন, সেদিন পরিবারের সদস্যদের কপালে ভাত জোটে, আর যেদিন বের হতে পারেন না, সেদিন তাঁদের উপোস আরো পড়ুন »
কুয়েতের সাধারণ ক্ষমা, ফিরতে হবে না বাংলাদেশি শ্রমিকদের
কুয়েতের সরকার সে দেশের অবৈধ বাংলাদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণার যে সুযোগ দিয়েছে, তা পুরোপুরি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং দূতাবাস। কুয়েত সরকার আরো পড়ুন »
যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন
কুড়িগ্রাম অফিস
যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী মোজাফ্ফর। অগ্নিদগ্ধ গৃহবধু জোবেদা এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন। ১৭ আগস্ট কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রগুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জোবেদার বাবা জহুরুল হক বাদী হয়ে মোজাফ্ফর ও তাঁর ভাই মোস্তফার বিরুদ্ধে শুক্রবার আরো পড়ুন »
কিশোর প্রেমের করুণ পরিণতি
সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ওরা। হিন্দু ঘরের কিশোরীটি (১৪) প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করত সহপাঠী রাজীব মিয়ার সঙ্গে। একপর্যায়ে সখ্য থেকে দুজনের প্রেম গড়ে ওঠে। গত মে মাসে রাজীবের হাত ধরে ঘর ছাড়ে কিশোরী। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় একটি মামলা আরো পড়ুন »
হাঁসাড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত, ভাঙচুর
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়ায় গতকাল সোমবার সকালে ট্রাকের চাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন: হাসাড়া কালী কিশোর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ইরিন আক্তার (১৬) ও পথচারী সঞ্জীব চন্দ্র মন্ডল (৩৫)।এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।পুলিশ সুত্র জানায়, সকাল নয়টার দিকে দ্রুতগতির একটি ট্রাক ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়ায় আরো পড়ুন »
বরণ করতে এমন আয়োজন!
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আওয়ামী লীগের সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদকে গতকাল শুক্রবার নিজ জেলায় বরণ করে নিতে তৈরি করা হয় ১৮টি তোরণ। তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় প্রায় চার হাজার মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়ি-মাইক্রোবাসের বিশাল বহর। কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার পর গতকাল প্রথম তিনি জয়পুরহাটে আসেন।শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান, আবু সাইদ আল মাহমুদ দলের সাংগঠনিক সম্পাদক আরো পড়ুন »
Leave a Comment